Hajj License No - 1184

হেল্পলাইন +8801760706361 (WhatsApp & IMO Available 24 Hours)

আমাদের প্রতিমাসেই উমরাহ্‌ কাফেলা রয়েছে

ইকোনমি থেকে লাক্সারি — বাজেট ও স্বাচ্ছন্দ্য অনুযায়ী বেছে নিন। প্রতিটি প্যাকেজে সরাসরি ফ্লাইট, বাঙালি গাইড, এবং নতুন হজ্বলাইফ ইমার্জেন্সি হেলথ কভারেজ।

জুলাই ২০২৬ বুকিং ক্লোজড

রেগুলার উমরাহ্‌ সফর   |   ১৪ দিন    |

বুকিং শেষ
100%

আগস্ট মাসের কাফেলায় বুকিং চলছে

রেগুলার উমরাহ্‌ সফর   |   ১৪ দিন    |

বুকিং চলছে
37%

রামাদান অগ্রিম বুকিং

রেগুলার উমরাহ্‌ সফর   |   ১৪ দিন    |

বুকিং চলছে
17%

উমরাহ্‌ প্যাকেজ

ইকোনোমি

১,৫০,০০০

খাবার ছাড়া ১,৪০,০০০

প্রিমিয়াম

১,৬৫,০০০

খাবার ছাড়া ১,৪৫,০০০

ভিআইপি

২,২০,০০০

খাবার ছাড়া ২,০০,০০০

আমাদের সম্পর্কে হাজীদের অভিজ্ঞতা শুনুন।

ভিসা থেকে আত্মিক প্রস্তুতি — পুরো পথটা আমরা সাজিয়ে রাখি, যাতে আপনার মন থাকে শুধু ইবাদতে।

বিশেষ উমরাহ্‌ সেবা

পিতামাতার জন্য বিশেষ প্যাকেজ

বয়স্ক বাবা-মায়ের কথা মাথায় রেখে সাজানো একটি যত্নঘন প্যাকেজ। অসুস্থতার সময় ডাক্তার দেখানো থেকে নিয়মিত ওষুধের খেয়াল, প্রতিটি ছোট বিষয় আমরা দেখি নিজের বাবা-মায়ের মতো করেই।

ফ্যামিলি উমরাহ্‌ সেবা

পুরো পরিবার একসাথে উমরাহর সৌভাগ্য, কোনো ঝামেলা ছাড়াই। বাচ্চা থেকে বয়োজ্যেষ্ঠ, সবার সুবিধা মাথায় রেখে সাজানো নমনীয় প্যাকেজ, যাতে এই যাত্রা হয়ে ওঠে পরিবারের সবার জন্য সহজ ও স্মরণীয়।

কর্পোরেট উমরাহ্‌ সেবা

প্রতিষ্ঠান, দল বা কর্মীদের জন্য সুসংগঠিত উমরাহ ব্যবস্থা। বুকিং থেকে যাতায়াত আর সমন্বয়, পুরো দায়িত্ব আমাদের, যাতে আপনার দল মনোযোগ দিতে পারে শুধু ইবাদতে।

যা অন্যদের থেকে একদম আলাদা

১০,০০০ টাকা পর্যন্ত হেলথ কভারেজ

বাংলাদেশ হজ্ব কর্তৃপক্ষ প্রতিটি হাজীকে প্রাথমিক ব্যবস্থাপত্র দিয়ে থাকে, যা গ্রহণ করা আবশ্যক। এর পাশাপাশি প্রাইভেট ক্লিনিকে যেকোনো জরুরি চিকিৎসার প্রয়োজন হলে ৩০,০০০ টাকা পর্যন্ত খরচ আমরা বহন করি, যাতে অসুস্থতা নিয়ে দুশ্চিন্তা না করে আপনি নিশ্চিন্তে ইবাদতে মন দিতে পারেন। 

বয়স্ক হাজীদের জন্য পিতা - মাতার মত বিশেষ কেয়ার

আপনার বাবা-মাকে আমরা নিজের অভিভাবকের মতোই দেখি। নিয়মিত ডাক্তার ভিজিটের ব্যবস্থা থেকে শুরু করে সময়মতো ওষুধ সেবন তদারকি – প্রতিটি ছোট বিষয়েও আমরা যত্নশীল থাকি। চলাফেরায় সহায়তা, ধৈর্যশীল সঙ্গ আর আন্তরিক খেয়াল রাখা, যেন দূরে থেকেও আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার প্রিয়জন নিরাপদ হাতে আছেন।

কোলেস্টোরেল ও ডায়াবেটিক রুগীর জন্য খাবারের বিশেষ ব্যবস্থা

স্বাস্থ্যগত প্রয়োজন আলাদা হলে খাবারও আলাদা হওয়া উচিত। কোলেস্টেরল বা ডায়াবেটিকের কারণে যাঁদের খাবারে নিয়ন্ত্রণ প্রয়োজন, তাঁদের জন্য উপযোগী ও স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা আমরা রাখি, যাতে শরীর সুস্থ রেখে নিশ্চিন্তে ইবাদতে মন দিতে পারেন।

হাজিরা যেন হারিয়ে না যায় সে জন্য ডিজিটাল ট্র্যাকিং পদ্ধতি

বয়স্ক হাজীরা ভিড়ে হারিয়ে যাওয়ার যে ভয়, সেটা আমরা প্রযুক্তি দিয়ে দূর করি। প্রতিটি হাজী কোথায় আছেন, দলের সাথে আছেন কিনা, তা আমাদের টিম সার্বক্ষণিক নজরে রাখে। ফলে আপনি বা আপনার পরিবার, কাউকেই হারিয়ে যাওয়ার দুশ্চিন্তা বইতে হয় না।

মক্কা মিউজিয়াম ও মদিনায় নলেজ বেইজ মিউজিয়াম / কুরআনিক মিউজিয়াম ভিজিট

ইতিহাস ও জ্ঞান একসাথে। এই মিউজিয়ামগুলো হজের অভিজ্ঞতাকে শুধু একটি সফর নয়, বরং এক গভীর শিক্ষায় রূপ দেয়। বিশেষত মদিনার নলেজ বেইজড মিউজিয়ামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র সিরাত চোখের সামনে জীবন্তভাবে তুলে ধরা হয়, যা হৃদয়ে গভীর ছাপ রেখে যায়।

সবার জন্য ফ্রি লন্ড্রি সার্ভিস

দীর্ঘ সফরে পরিচ্ছন্ন থাকা যেন বাড়তি ঝামেলা না হয়, তাই কাপড় ধোয়ার দায়িত্ব আমরাই নিই। মক্কা ও মদিনায় অবস্থানকালে এই সেবা সবার জন্য উন্মুক্ত থাকে, যাতে আপনি স্বস্তিতে ইবাদতে মন দিতে পারেন।


(হজের মূল কার্যক্রমের ব্যস্ত দিনগুলোতে এই সেবা প্রযোজ্য নয়।)

তায়েফ, জেদ্দা রেড -সি, বদর ও বির-ই শিফা ট্যুর

হজের মূল আমলের পাশাপাশি মক্কা-মদিনা শহরের বাইরের এই স্থানগুলোতে নিয়ে যাওয়া হয়, যেখানে ইসলামের ইতিহাস সরাসরি চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। এই সফর শুধু ঘুরে দেখা নয়, প্রতিটি স্থানের পেছনের ইতিহাস হজের অভিজ্ঞতাকে আরও গভীর ও অর্থবহ করে তোলে।
আর এই বিশেষ ট্যুরগুলো সাধারণত অন্য কোনো প্যাকেজে অন্তর্ভুক্ত থাকে না, এটি আমাদের হাজীদের জন্য বাড়তি একটি উপহার।

জাবালে নূর ও জাবালে সওর ট্র্যাকিং

যাঁদের শারীরিক সামর্থ্য আছে, তাঁদের জন্য নির্দেশিত ট্র্যাকিংয়ের ব্যবস্থা, যেখানে ইতিহাস সরাসরি হৃদয় ছুঁয়ে যায়। যে গুহায় ওহি নাজিল হয়েছিল, যে পাহাড় হিজরতের সাক্ষী, তার একদম কাছে পৌঁছে যাওয়ার অনুভূতি ভাষায় বলা কঠিন।
অন্যরা যেখানে শুধু পাহাড়ের পাদদেশ থেকে ঘুরিয়ে দেখায়, আমরা আপনাকে সেই ইতিহাসের একদম কাছে নিয়ে যাই।

উমরাহ্‌ কাফেলায় যুক্ত হতে এখনি যোগাযোগ করুন

+8801760706361

আপনার মনে যে প্রশ্নগুলো তার উত্তর

ভিসা থেকে আত্মিক প্রস্তুতি — পুরো পথটা আমরা সাজিয়ে রাখি, যাতে আপনার মন থাকে শুধু ইবাদতে।

আমাদের মূল অফিস ঢাকার আশকোনায় অবস্থিত। মিরপুর ডিওএইচএস, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, গাজীপুর এ বুকিং অফিস রয়েছে। হজ্বলাইফের বিশেষ সেবার জন্য মিরপুর ডিওএইচএস এর অফিসে যোগাযোগ করুন। অথবা আমাদের প্রতিনিধি নাসির উদ্দিন সাহেব সাথে যোগাযোগ করুন। 

আমরা প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে এ সেবাই আছি।

আমাদের প্রধান সেবাগুলো: হজ প্যাকেজ — বার্ষিক, ২০২৭ নিবন্ধন চলছে উমরাহ প্যাকেজ — সারা বছর, ইকোনমি থেকে প্রিমিয়াম পিতামাতার বিশেষ উমরাহ — বয়স্কদের জন্য সাজানো কর্পোরেট উমরাহ — কোম্পানির জন্য, B2B উমরাহ + ৩ আরব সিটি — মাল্টি-সিটি প্রিমিয়াম সিরাহ ট্যুর — ঐতিহাসিক স্থান দর্শন ফ্রি প্রশিক্ষণ ও পরামর্শ — সবার জন্য বিনামূল্যে

না, একদম না। আমাদের লিখিত নীতি — চুক্তিতে যা লেখা, তাই দিতে হবে। কোনো অতিরিক্ত খরচ যোগ হবে না। চুক্তিতে আগে থেকেই থাকে: বিমান টিকিট খরচ ভিসা প্রসেসিং ফি হোটেল ভাড়া (সম্পূর্ণ সময়) খাবার (অন্তর্ভুক্ত যতটুকু) ট্রান্সপোর্ট ব্যবস্থা গাইড ফি VAT ও সব সরকারি ফি শুধু ব্যক্তিগত কেনাকাটা ও ঐচ্ছিক সেবা অতিরিক্ত — যেমন: জমজম পানি বহন, অতিরিক্ত ব্যাগ ইত্যাদি।

আমরা সব আধুনিক পেমেন্ট পদ্ধতি গ্রহণ করি: ব্যাংক ট্রান্সফার — সাফা মারওয়া ট্রাভেলস-এর অ্যাকাউন্টে অথবা এফিলিয়েটেড নুরেন্সি এর একাউন্ট এ। চেক — সাফা মারওয়া ট্রাভেলস-এর নামে বিকাশ/নগদ — ছোট কিস্তির জন্য প্রবাসী রেমিট্যান্স — Wise, Western Union, ব্যাংক কর্পোরেট ইনভয়েস — কোম্পানির জন্য VAT সহ প্রতিটি পেমেন্টের জন্য সাথে সাথেই অফিসিয়াল রসিদ পাবেন।

হ্যাঁ, এটা বাংলাদেশ সরকার ও সৌদি সরকারের নীতিমালা অনুযায়ী।

হ্যাঁ, প্রতিদিন তিন বেলা বাঙালি খাবার: সকাল — ভাত/রুটি, ডিম, ডাল, সবজি, চা দুপুর — ভাত, মাছ/মুরগি, ডাল, ভাজি রাত — ভাত/পোলাও, মাংস/মুরগি, সালাদ বিশেষ ডায়েট প্রয়োজন (ডায়াবেটিস, হৃদরোগ) থাকলে আগেই জানান — আলাদা ব্যবস্থা।

হ্যা আমাদের সার্ভিস পছন্দ না হলে প্রি-রেজিস্ট্রেশন অন্য এজেন্সিতে ট্রান্সফার করা যাবে।