আমাদের যে কারণে খেদমত গ্রহণ করবেন
৩০০০০ টাকা পর্যন্ত হেলথ কভারেজ
বাংলাদেশ হজ্ব কর্তৃপক্ষ প্রতিটি হাজীকে প্রাথমিক ব্যবস্থাপত্র দিয়ে থাকে, যা গ্রহণ করা আবশ্যক। এর পাশাপাশি প্রাইভেট ক্লিনিকে যেকোনো জরুরি চিকিৎসার প্রয়োজন হলে ৩০,০০০ টাকা পর্যন্ত খরচ আমরা বহন করি, যাতে অসুস্থতা নিয়ে দুশ্চিন্তা না করে আপনি নিশ্চিন্তে ইবাদতে মন দিতে পারেন।
রিজার্ভ ট্রান্সপোর্ট এবং শাটল
হজ্বের ৫ দিনের জন্য রিজার্ভ ও প্রাইভেট ট্রান্সপোর্ট। মিনা-আরাফা-মুজদালিফায় বিড়ম্বনাহীন যাতায়ত করার জন্য আমাদের এ ব্যবস্থা
হারানো রোধে 'ইনস্ট্যান্ট ফাইন্ডার্স'
বয়স্ক হাজীরা ভিড়ে হারিয়ে যাওয়ার যে ভয়, সেটা আমরা প্রযুক্তি দিয়ে দূর করি। প্রতিটি হাজী কোথায় আছেন, দলের সাথে আছেন কিনা, তা আমাদের টিম সার্বক্ষণিক নজরে রাখে। ফলে আপনি বা আপনার পরিবার, কাউকেই হারিয়ে যাওয়ার দুশ্চিন্তা বইতে হয় না।
কোলেস্টোরেল ও ডায়াবেটিক রুগীর জন্য খাবারের বিশেষ ব্যবস্থা
স্বাস্থ্যগত প্রয়োজন আলাদা হলে খাবারও আলাদা হওয়া উচিত। কোলেস্টেরল বা ডায়াবেটিকের কারণে যাঁদের খাবারে নিয়ন্ত্রণ প্রয়োজন, তাঁদের জন্য উপযোগী ও স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা আমরা রাখি, যাতে শরীর সুস্থ রেখে নিশ্চিন্তে ইবাদতে মন দিতে পারেন।
সবার জন্য ফ্রি লন্ড্রি সার্ভিস
দীর্ঘ সফরে পরিচ্ছন্ন থাকা যেন বাড়তি ঝামেলা না হয়, তাই কাপড় ধোয়ার দায়িত্ব আমরাই নিই। মক্কা ও মদিনায় অবস্থানকালে এই সেবা সবার জন্য উন্মুক্ত থাকে, যাতে আপনি স্বস্তিতে ইবাদতে মন দিতে পারেন।(হজের মূল কার্যক্রমের ব্যস্ত দিনগুলোতে এই সেবা প্রযোজ্য নয়।)
মিউজিয়াম ভিজিট ও নূর-সওর ট্র্যাকিং
ইতিহাস ও জ্ঞান একসাথে। এই মিউজিয়ামগুলো হজের অভিজ্ঞতাকে শুধু একটি সফর নয়, বরং এক গভীর শিক্ষায় রূপ দেয়। বিশেষত মদিনার নলেজ বেইজড মিউজিয়ামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র সিরাত চোখের সামনে জীবন্তভাবে তুলে ধরা হয়, যা হৃদয়ে গভীর ছাপ রেখে যায়।
তায়েফ, বদর, হুদাইবিয়া, জিদ্দা সহ জিয়ারাহ
জাবালে নূর ও জাবালে সওর ট্র্যাকিং এবং মক্কা ও মদিনা মিউজিয়াম ভিজিট
হেলথ মনিটরিং
নিয়মিত ডায়াবেটিক ও বিপি মনিটরিং, ওষুধ সেবনের খোঁজখবর, প্রয়োজনে দ্রুত ডাক্তারের সেবা
হস্পিটালিটি সার্টিফাইড গাইড
হসপিটালিটি, ফার্স্ট এইড ও হজ্ব ম্যানেজমেন্টে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ গাইড ও মোয়াল্লেম

সম্পূর্ণ স্বচ্ছ খরচ, কোনো লুকানো ফি নেই
প্যাকেজে কী আছে আর কী নেই, সব আগেই পরিষ্কার করে জানানো হয়। যাত্রার মাঝপথে অপ্রত্যাশিত কোনো খরচের মুখে আপনাকে পড়তে হবে না।

প্রফেশনালি প্রশিক্ষিত
মোয়াল্লেম
আমাদের মোয়াল্লেমরা শুধু বইয়ের জ্ঞানে নয়, একাধিক হজ মৌসুমের সরাসরি অভিজ্ঞতায় প্রশিক্ষিত। প্রতিটি ধাপে কখন কী করতে হবে, তারা হাতে কলমে জানেন।

বিনামূল্যে পরামর্শ ও প্রস্তুতি প্রশিক্ষণ
যাত্রার আগে নিয়ম, দোয়া ও মানসিক প্রস্তুতি নিয়ে দিই বিনামূল্যে প্রশিক্ষণ। ফলে আপনি যান পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে, মনোযোগ থাকে ইবাদতেই।

প্রতিটি ধাপে সার্বক্ষণিক পাশে
দেশ ছাড়ার আগে থেকে দেশে ফেরা পর্যন্ত, প্রতিটি ধাপে আমাদের টিম থাকে যোগাযোগে। কোনো সমস্যায় আপনি বা আপনার পরিবার একা অনুভব করবেন না।

মানসম্মত যাতায়াত
সব এয়ারপোর্ট ট্রান্সফার, শহরের ভেতরে এসি গাড়ি ও জিয়ারাহর যানবাহন থাকে আমাদের তত্ত্বাবধানে। যাতায়াত নিয়ে কোনো দুশ্চিন্তায় থাকতে হবে না আপনাকে।

প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা
দলের কে কোথায় আছেন, কখন কী হচ্ছে, সব আমরা সামলাই সাজানো প্রযুক্তিতে। বিশৃঙ্খলার দুশ্চিন্তা থাকে না, পরিবারও দেশে বসে নিয়মিত খবর পান।
“হজলাইফের নাসির ভাইয়ের সাথে প্রথমে উমরাহ করার সৌভাগ্য হয়েছিল। সেই সুন্দর অভিজ্ঞতার ধারাবাহিকতায় পরবর্তীতে হজও তাদের সাথেই সম্পন্ন করি।
হজলাইফের গাইডদের অধিকাংশই তরুণ, আর ঠিক এই কারণেই তারা অত্যন্ত উদ্যম, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে হাজিদের সেবা করে থাকেন। বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং মুহূর্তে তারা যেভাবে পাশে থেকেছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। সবচেয়ে ভালো লেগেছে, তারা বয়স্ক হাজিদের পরিবারের সদস্যের মতো যত্ন ও সহযোগিতা করেন।
আলহামদুলিল্লাহ, তাদের খেদমত ও ব্যবস্থাপনায় আমি সন্তুষ্ট।”
এহসান রিয়াদ
CEO, Arraytics